১২ নভেম্বর, ২০২০ ০৩:৩৪ পিএম

১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটির মেয়াদ আরও বাড়ালো শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতি ও সেকেন্ড ওয়েব  কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেললে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান এ মাসের ১৪ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হবে। ১৫ তারিখ থেকে খুলবে কি না, নাকি এই ছুটিটি আরও বাড়ানো হবে নাকি কোনো কোনো ক্লাসের জন্য সীমিত আকারে স্কুল খুলে ক্লাস দেওয়া হবে, এসব বিষয় নিয়ে এখনও কাজ চলামান। এ বিষয়ে ১৪ তারিখের আগেই সরকারি সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আরও একমাস বাড়িয়েছে সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক