করোনায় আরও ১৩ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪০ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণহারানো ১৩ জনের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ০৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪