করোনায় ভাড়া দিতে অক্ষম: ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা
মেডিভয়েস রিপোর্ট: বকেয়া ভাড়ার টাকার জন্য করোনায় কর্মহীন ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ প্রধান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারীতে কর্মহীন হয়ে পড়ায় ভাড়া দিতে না পাড়ায় ভাড়াটিয়া মো. ফয়েজকে (৪০) পিটিয়ে হত্যা করেছে বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুম ও তার সহযোগীরা। নিহত ফয়েজ মুন্সীগঞ্জের গজারিয়া থানার চরবলাকী গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বন্দর উপজেলার উম্মে কুলসুমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মো. ফয়েজ তার স্ত্রী, সন্তান নিয়ে উম্মে কুলসুমের বাড়িতে বসবাস করছিলেন। এর মধ্যে করোনা মহামারীতে ঠিকমতো কাজ না করতে পারায় নিয়মিত বাসা ভাড়া দিতে পারছিলেন না। এ অবস্থায় কয়েক মাসের ভাড়া বকেয়া ছিলো। বকেয়া বাড়ি ভাড়া দ্রুত পরিশোধ করতে বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক উম্মে কুলসুম ভাড়াটিয়া ফয়েজ ও তার স্ত্রী রোজিনা বেগমকে চাপ দেয়। এ সময় তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বাড়ির মালিক উম্মে কুলসুম ও অপর ভাড়াটিয়া মহিউদ্দিনসহ তার স্ত্রী শিরিনা মিলে বকেয়া ভাড়া পরিশোধ করতে না পারলে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে ফয়েজ ও তার স্ত্রী রোজিনাকে গালমন্দ করে। এ নিয়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় বাড়ির মালিক উম্মে কুলসুম ও তার সহযোগী ভাড়াটিয়া মহিউদ্দিন, তার স্ত্রী শিরিনা মিলে ফয়েজকে বেধরক মারধর করে। এতে ফয়েজ মাটিতে মারত্মক আঘাত প্রাপ্ত হন। পরে তাঁর স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা ফয়েজকে মৃত ঘোষণা করে।
এ ঘটানার জেরে নিহত ফয়েজের স্ত্রী বাদী হয়ে উম্মে কুলসুমসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলায় বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুমসহ ৩ জনকে আটক করা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪