বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র
মেডিভয়েস রিপোর্ট: ঘোষণা অনুযায়ী, বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর মেশিন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে নিজেদের তৈরি এসব ভেন্টিলেটর পাঠায় দেশটি।
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) সংস্থাটির টুইটার পোস্টে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ‘১০০টি ভেন্টিলেটর মেশিন বাংলাদেশে এসে পৌঁছেছে। এগুলো একেবারে নতুন, মানসম্পন্ন মেশিনগুলো অগণিত জীবন বাঁচাতে পারে। কারণ আমরা সবাই একসঙ্গে কোভিড-১৯ মহামারী কাটিয়ে উঠতে চেষ্টা করছি।’
এর আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তাঁর সাম্প্রতিক ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আমেরিকা বাংলাদেশে কোভিডসহ অন্যান্য চিকিৎসা সেবা দিতে নতুন ও অত্যাধুনিক অন্তত ১০০টি ভেন্টিলেটর দেবে। দেশটি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। যেকোনো দুর্যোগে দেশটি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশে কোভিড মোকাবেলা করতেও আমেরিকা সার্বিকভাবে নানা খাতে সহায়তা করে যাচ্ছে।
-
২০ ডিসেম্বর, ২০২০
-
১৫ নভেম্বর, ২০২০
-
২৩ অক্টোবর, ২০২০
-
১৫ অক্টোবর, ২০২০