লাইসেন্স ছাড়া কোন প্রাইভেট ক্লিনিক চলবে না: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে সকল প্রাইভেট ক্লিনিকগুলোকে লাইসেন্স গ্রহনের মাধ্যমে তালিকাভুক্ত হতে হবে। লাইসেন্স ছাড়া কোনো প্রাইভেট ক্লিনিক চলানো যাবেনা বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার(১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন একশ ভেন্টিলেটর মেশিন হস্তান্তর অনুষ্ঠানে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের সকল প্রাইভেট ক্লিনিক,হাসপাতালকে সরকারের দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই লাইসেন্স গ্রহনের মাধ্যমে তালিকাভুক্ত হতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্স ছাড়া কোনো প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল চালানো যাবে না।’
বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে আনার নির্দেশনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরত যাত্রীদের অবশ্যই নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে করে আনতে হবে। তা না হলে দেশে এলেই বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর মন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নানা প্রস্তুতির কথা তুলে ধরেন।
এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষে আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকর কাছে ১০০টি ভেন্টিলেটর হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘স্বাধীনতার পর থেকেই আমেরিকা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। দেশের উন্নয়নমূলক কাজে মার্কিন সরকার সবসময় বন্ধুর মতই এগিয়ে এসেছে। এই করোনা দুর্যোগে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর দেশ আমেরিকা। নিজ দেশের এতো বড় বিপর্যয়ের পরেও আমেরিকা বাংলাদেশকে ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর উপহার দিচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।’
করোনা মোকাবেলায় সরাকার আরও ৩'শ ভেন্টিলেটর কিনবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই ভেন্টিলেটরগুলো অত্যন্ত আধুনিক ও সহজে ব্যাবহার উপযোগী। এমনকি পর্যাপ্ত ট্রেনিং ছাড়াও এই ভেন্টিলেটরগুলি ব্যবহার করা যায়। এ কারণে দেশের উপজেলা পর্যায়ে যেখানে এখনও আইসিইউ সেবা পৌছানো সম্ভব হয়নি সেসব এলাকায় এই একশসহ আরও নতুন ৩'শ ভেন্টিলেটর কিনে খুব দ্রুতই পাঠানো হবে।’
এছাড়াও করোনাকালীন দুঃসময়ে বাংলাদেশ আমেরিকায় প্রচুর পরিমানে পিপিই সরবরাহ করেছে বলে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএসএইডের ডেপুটি মিশন ডিরেক্টর জন এলিও, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল,স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রমুখ।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১