১৫ নভেম্বর, ২০২০ ০৭:১৪ পিএম

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনায় আক্রান্ত

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিনও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

আজ রোববার (১৫ নভেম্বর)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিনের। করোনাকালে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর কোনও অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হয়। তাঁরা গতকাল আইসিডিডিআর’বিতে নমুনা জমা দেন। পরীক্ষায় তাঁদের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তাঁরা দুইজনই সুস্থ আছেন জানিয়ে তিনি আরও বলেন, মন্ত্রী ও সচিব করোরই করোনার কোনো উপসর্গ ছিলো না। তবে করোনা পজিটিভ হওয়ায় তাঁরা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’
ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক