করোনা: বিশ্বে মৃত্যু ১১ লাখ ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৩ হাজার ৪১৫ জন। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে। বিশ্বে আজ সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৮৫ জন। বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৯ হাজার ৭২৫।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৪৭ হাজার ৭৯২। মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৫৫৬ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ১৬১ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩০০ । দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ২১৪ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। আর্জেন্টিনা পঞ্চম। কলম্বিয়া ষষ্ঠ। সপ্তম স্পেন। পেরু অষ্টম। নবম মেক্সিকো আর ফ্রান্স দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’