হেলিকপ্টারে ঢাকায় করোনা আক্রান্ত রমেক অধ্যক্ষ
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ এ কে এম নূরুন্নবীকে মুমূর্ষু অবস্থায় সরকারি উদ্যোগে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারে তাকেঁ ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন।
আইএসপিআর থেকে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী সরকারের প্রকাশিত নীতিমালা অনুসারে জাতীয় যেকোনো সংকট মোকাবিলায় সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক এনএইটটু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি পরিবহন এবং মেডিকেল ইভাকুয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে রমেক অধ্যক্ষকে ঢাকায় আনা হয়েছে।
এ বিষয়ে রমেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, অধ্যক্ষ নূরুন্নবী গত সাত দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, মাথা, শরীর ব্যথাসহ করোনার নানা উপসর্গে ভুগছিলেন। শনিবার সকালে তাঁর করোনার নমুনা পরীক্ষা করা হলে তাঁর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় তাঁর সিটি সিটি স্ক্যানও করা হয়। এছাড়াও তিনি ব্যাকপেইন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এ অবস্থায় তাঁর তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, তাঁকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ৩টা ২০ মিনিটে রংপুর ক্যান্টনমেন্ট এলাকায় অবতরণ করে। এরও আগে অ্যাম্বুলেন্সে করে রমেক হাসপাতাল থেকে অধ্যক্ষ নুরুন্নবীকে ক্যান্টনমেন্ট এলাকায় নেওয়া হয়। বিকেল সাড়ে তিনটায় হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রসঙ্গত, অধ্যাপক ডা. এ কে এম নূরুন্নবী রংপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনাভাইরাস নমুনা পরীক্ষা ল্যাব পরিচালনা কমিটির সমন্বয়ক। তিনি রমেকের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি নিয়মিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখতেন।
-
১৫ ঘন্টা আগে
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪