করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনভাইরাসের প্রথম ঢেউ এখনও চলমান রয়েছে। দ্বিতীয় ঢেউ নিয়ে জনমনে কিছুটা দুঃশ্চিন্তা থাকলেও তা মোকাবেলায় বাংলাদেশ সক্ষম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। দেশে এখনও প্রথম ঢেউ চলমান আছে। সামনে শীতকাল আসছে। এ কারনে করোনায় দ্বিতীয় ঢেউ নিয়ে জনমনে কিছুটা দুঃশ্চিন্তা থাকলেও এই ঢেউ মোকাবেলায় বাংলাদেশের পুরোপুরি প্রস্তুত রয়েছে।’
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মার্চে যখন দেশে প্রথম করোনার সংক্রমন দেখে দেয় তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পুরোপুরি প্রস্তুত ছিলোনা। এখন দেশের চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা অনেক প্রশিক্ষিত ও দক্ষ। দেশে করোনা পরীক্ষা কেন্দ্র এখন রয়েছে ১০৯টি। বর্তমানে দেশে আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৫ যা আক্রান্ত বিবেচনায় বিশ্বের বহুদেশের নিচে রয়েছে। ঢাকাসহ গোটা দেশের হাসপাতালেই করোনা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া রয়েছে। কাজেই, শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও আতঙ্কিত হবার সুযোগ নেই। আমাদের স্বাস্থ্যখ্যাত এই ভাইরাস মোকাবেলায় এখন পুরোপুরি দক্ষ।’
এছাড়াও ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।
মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য আনোয়ার খান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. এনায়েত হোসেন। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪