০৫ অক্টোবর, ২০২০ ০৩:৩৬ পিএম

অ্যানিমেল ট্রায়ালে সফল গ্লোবের ‘ব্যানকোভিড’

অ্যানিমেল ট্রায়ালে সফল গ্লোবের ‘ব্যানকোভিড’

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ অ্যানিমেল ট্রায়ালে নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ।

তিনি বলেন, বর্তমানে সারাবিশ্বে করোনা আক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। এই সংক্রমণে ডি৬১৪জি ভ্যারিয়েন্টটি শতভাগ দায়ী বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদও (বিসিএসআইআর) বাংলাদেশে সংক্রমণের জন্য ডি৬১৪জি ভ্যারিয়েন্টকে দায়ী বলে নিশ্চিত করেছে।

এসময় ভ্যাকসিনটি কার্যকরী ও নিরাপদ দাবি করে তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ‘ব্যানকোভিড’ টিকাটি ডি৬১৪জি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রথম ও একমাত্র আবিষ্কৃত টিকা। ইতোমধ্যে অ্যানিমেল মডেল ইঁদুরে নিয়ন্ত্রিত ও পূর্ণাঙ্গ প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যানকোভিড নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। যার বিস্তারিত ফলাফল বায়ো-আর্কাইভে প্রি-প্রিন্ট আকারে প্রকাশিত হয়েছে।’

তাদের আবিষ্কৃত ভ্যাকসিনটির বিশদ বিশ্লেষণের পর প্রাথমিকভাবে ল্যাবরেটরি অ্যানিমেল মডেলে (খরগোশ) প্রয়োগ করে যথাযথ অ্যান্টিবডি তৈরিতে সন্তোষজনক ফলাফল পেয়ে টিকা গবেষণার সফলতা জাতিকে জানানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভ্যাকসিনটির নামকরণ প্রসঙ্গে সিই্ও ড. কনক নাগ বলেন, তাদের উদ্ভাবিত ব্যানকোভিড (BANCOVID) নামের BAN একই সঙ্গে বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকে প্রতিনিধিত্ব করে, যা করোনাকে ব্যান বা প্রতিহত করতে সক্ষম হবে। দ্রুততম সময়ে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ও বিশ্ববাসীর সেবায় ব্যানকোভিডকে উন্মুক্ত করারও আশা প্রকাশ করেছেন সংস্থাটির সিইও। 

  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক