০৫ অক্টোবর, ২০২০ ০৩:৫৩ পিএম

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন তিন চিকিৎসা বিজ্ঞানী

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন তিন চিকিৎসা বিজ্ঞানী

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য এবছরে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন চিকিৎসা বিজ্ঞানী। তারা হলেন মার্কিন চিকিৎসা বিজ্ঞানী হার্ভি জে আল্টার, চালর্স এম রাইস ও ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী মাইকেল হটন।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি এ তথ্য জানিয়েছে। হেপাটাইটিস সি ভাইরাস এবং এর চিকিৎসায় ওষুধ আবিষ্কারের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হলেন।

বিশ্বজুড়েই একটি প্রধান স্বাস্থ্যগত সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে হেপাটাইটিস সি। এই ভাইরাসের কারণে বিশ্বের লাখ লাখ মানুষ সিরোসিস এবং যকৃতের ক্যান্সারে ভোগেন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর দুই মার্কিন বিজ্ঞানী এবং এক ব্রিটিশ নোবেলজয়ী বিজ্ঞানীকে সম্মানিত এই পুরস্কারে ভূষিত করা হয়।

চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। অর্থাৎ ৯০ লাখ ক্রোনের পরিবর্তে ১ কোটি ক্রোনার বিজয়ী তিনজন সমপরিমানে ভাগ করে নেবেন। 

ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন ওই তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী এই তিনজন দূরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

হেপাটাইটিস সি বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ। অনেকের ক্ষেত্রে সহজে শনাক্ত হলেও অনেক সময় নীরব ঘাতক হিসেবে রোগটি শরীরে বাসা বাধে। প্রতি বছর প্রায় ৭ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এখন পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করছে।

প্রসঙ্গত, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ ভাগ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এ অর্থ দিয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়ে। পরে ১৯৬৮ সালে অর্থনীতি তালিকায় যুক্ত হয়। তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের  আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করেন। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ একাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়। ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৯ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

  ঘটনা প্রবাহ : চিকিৎসায় নোবেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও