০১ অক্টোবর, ২০২০ ০১:০৮ পিএম

করোনা ঠেকাতে মাদ্রিদ জুড়ে ফের লকডাউন

করোনা ঠেকাতে মাদ্রিদ জুড়ে ফের লকডাউন

মেডিভেয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ রোধে স্পেনের রাজধানী মাদ্রিদ ও তার আশেপাশের এলাকায় লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। দেশেটিতে গত দুই সপ্তাহে ১ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, যাদের অধিকাংশই মাদ্রিদ ও তার আশেপাশের এলাকার। 

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্পেনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় দেশটির রাজধানী মাদ্রিদ ও তার আশেপাশের এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। জারি করা নির্দেশনায় জরুরি কাজ ছাড়া নাগরিকরদের ঘর থেকে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার করোনা পরিস্থিতি নিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলের গভর্নরদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ৫০০ জন করোনায় আক্রান্ত হলে সে অঞ্চলে লকডাউনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ আঞ্চলিক গভর্নর। মাদ্রিদে সে হার ৭৮০ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

তবে মাদ্রিদের গভর্নর লকডাউনকে অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন। মাদ্রিদের স্থানীয় প্রশাসন সরকার বিরোধী কনজারভেটিভ পার্টি দ্বারা নিয়ন্ত্রিত।

এছাড়াও এসময় মাদ্রিদে প্রবেশ ও ত্যাগের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বাজার, চিকিৎসকের কাছে যাওয়, ওষুধ কিনাসহ জরুরি প্রয়োজনে এ বিধি-নিষেধ কার্যকর হবেনা। একইসঙ্গে লকডাউন চলা কলে খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে, বাড়িতে কোনো অনুষ্ঠানে ছয়জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না।
 
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছিড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৬৯ হাজার ১৮৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩১ হাজার ৭৯১ জন। সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন।

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও