ডা. আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক,
ভাইরোলজি বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ।
০৭ সেপ্টেম্বর, ২০২০ ০১:৪৩ পিএম
করোনার টেস্ট: ফলস পজিটিভ বা নেগেটিভ কেন হয়?
করোনাভাইরাস পরীক্ষার যতগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচাইতে কার্যকর আর বহুল প্রচলিত পদ্ধতির নাম আরটি-পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রি-অ্যাকশন টেস্ট)। এই পদ্ধতিতে রোগীর সোয়াবের সঙ্গে পাওয়া ভাইরাসের আরএনএ শনাক্ত করা হয়। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তকরণে নমুনা পরীক্ষার ফলাফলে অনেকের ‘ফলস নেগেটিভ’ ও ‘ফলস পজেটিভ’ এসেছে। অর্থাৎ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও তা শনাক্ত হয়নি। আবার করোনাভাইরাসের উপস্থিতি না থাকলেও তার করোনা শনাক্ত হয়েছে।
আরটি-পিসিআর টেস্টে রিপোর্ট একবার, দুই বার কিংবা আরো বেশি বার নেগেটিভ অথচ রোগীর সিম্পটম আছে/নেই। কিন্তু অন্যান্য টেস্ট এইচআর সিটি, সিরাম ফেরিটিনিন, ডি ভাইয়ার, লিভার ফাংশন টেস্ট প্রভৃতি বলছে অন্য কিছু।
কেন ফলস নেগেটিভ হয়?
আরটিপিসিআরে সেনসিটিভিটি বেশি (প্রায় ১০০%) হলেও স্পেসিটিভিটি ৬০-৭০%। এ পদ্ধতিতে একদম সর্বোচ্চ মানের ল্যাবরেটরিতেও যদি পরীক্ষা করা হয়, তারপরেও ৩০ থেকে ৪০ ভাগ পর্যন্ত ভুল ফল আসার সম্ভাবনা থেকেই যায়। অর্থাৎ দেহে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও ফলাফল নেগেটিভ আসার সম্ভাবনা থাকে।
রেজাল্টের সাথে অনেক গুলো বিষয় জড়িত যেমন- স্যাম্পল। ন্যাসাল ছোঁয়াব নিলে ২/৩ (৬৩%) অংশ রোগ নির্ণয় করবে (রেফারেন্স JAMA)। বাকি অন্যান্য স্যাম্পল ও তাদের ক্ষেত্রে রোগ শনাক্তের হার নির্ণয়ের ছবি সংযুক্ত।

এই ভাইরাস অন্যান্য SARS ভাইরাস থেকে অনেকটা আলাদা- এর ব্যাপক মিউটেশন এর জন্য। অর্থাৎ যে সিকুয়েন্স বেস করে জিন N বা ORF এর সনাক্ত করণ করে আমরা রেজাল্ট পাই সেই সিকুয়েন্স এর মাঝেই অনেক বদলে গেছে। আবার ভাইরাসের ঘনত্ব বা ভাইরাল লোড ও রোগের সময়কাল ( ডিউরেশন অফ অনসেট অব ডিসিস) এই ক্ষেত্রে ভূমিকা রাখে।
NCBI এর একটি জার্নালে আরেকটি চমৎকার তথ্য পাওয়া যায়। তা হলো- স্যাম্পলের মাঝে এপ্লিফিকেশন বিরোধী বস্তুর উপস্থিতি (presence of amplification inhibitors in sample)। আরো একটি বিষয়কে এই ফলস নেগেটিভের জন্য দায়ী করা হয় এই জার্নালে। সেটা হচ্ছে - স্যাম্পলে ভাইরাসের কম ঘনত্বসহ উপস্থিতি। এছাড়া কালেকশন, ট্রাসপোরটেশন, ও হ্যান্ডলিং এর কারণেও হতে পারে ফলস নেগেটিভ।
কেন হতে পারে ফলস পজিটিভ?
এক কথায় সহজভাবে কন্টামিনেশন ও টেকনিক্যাল ফল্টস হলে। তবে ফলস নেগেটিভের তুলনায় পজিটিভ কম হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪