সাত মাস পর খুললো ইরানের সকল স্কুল
মেডিভয়েস ডেস্ক: সংক্রমণের আশঙ্কার মধ্যেই ইরানে খুলে দেওয়া হয়েছে করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া সকল স্কুল। গত শনিবার স্কুলগুলো খুলে দেওয়া হয়।
সাত মাস পর খুলে দেওয়ার ঘোষণার পর দেড় কোটি শিক্ষার্থী স্কুলে যায়। তবে শনিবার ৫০ হাজার শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘চলতি বছর আমাদের শিক্ষার্থীদের কাঁধে বিপুল দায়ের বোঝা চাপিয়েছি। সমাজের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ।’
তবে শিক্ষার্থীদের জোর করে স্কুলে না পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
স্কুলের পাশাপাশি কলেজগুলোও খুলে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন চিকিৎসকেরা। শিক্ষামন্ত্রীর কাছে লেখা এক খোলা চিঠিতে ইরানের মেডিকেল কাউন্সিলের প্রধান ডা. মোহাম্মদ রেজা জাফরঘান্দি বলেছেন, ‘স্কুল খুলে দেওয়ার এই আকস্মিক সিদ্ধান্ত দেশের চিকিৎসাকর্মীদের ওপর বোঝা বাড়াবে। যখন মহামারি আসে তখন স্কুলগুলো আগে বন্ধ করতে হয় এবং শেষে খুলতে হয়।’
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইরানে এ পর্যন্ত তিন লাখ ৮৪ হাজার ৬৬৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২২ হাজার ১৫৪ জন আক্রান্ত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে