০৬ সেপ্টেম্বর, ২০২০ ০৩:১২ পিএম

প্রতিটা জেলায় বার্ন হাসপাতাল করা উচিত: ডা. জাফরুল্লাহ

প্রতিটা জেলায় বার্ন হাসপাতাল করা উচিত: ডা. জাফরুল্লাহ

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রতিটি জেলায় বার্ন হাসপাতাল করা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি বড় অঞ্চল। কিন্তু এখানে বার্ন ইউনিট নেই। প্রত্যেক জেলায় বার্ন ইউনিট করতে হবে।’

রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের সব জেলায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত। নারায়ণগঞ্জে যদি সঙ্গে সঙ্গে এই মানুষগুলো চিকিৎসা পেতো তাহলে এত মানুষ মারা যেত না। সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ চিকিৎসা দেওয়া গেলেও এতজন মারা যেত না।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসার বিষয়টি স্থানীয় চিকিৎসকরা সঠিকভাবে জানেন না। এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে। ট্রেনিং, ট্রেনিং, ট্রেনিং- স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া নিশ্চিত করতে হবে।’

কাউকে দায়ী করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সুশাসন না থাকায় আজ এ অবস্থা। আগুন প্রধানমন্ত্রী লাগায়নি, কিন্তু তার দায়িত্ব সুষ্ঠু তদন্ত করা যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

তবে এ হাসপাতালের চিকিৎসক নার্সসহ সবার প্রশংসা করে তিনি বলেন, ‘এখানকার চিকিৎসক নার্স সবাই খুব আন্তরিকতা। মনোযোগ আর যত্ন দিয়ে রোগীদের দেখছেন, সেবা করছেন।’

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ জন।

  ঘটনা প্রবাহ : গণস্বাস্থ্য কেন্দ্র
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক