‘স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে’
মেডিভয়েস ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি আনেকটাই নিয়ন্ত্রণে তবে স্বাস্থ্যবিধি না মেনে গা-ছাড়াভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
সড়কমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভুগার কোন কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে।
এ সময় সাম্প্রতিক সময়ে মানুষের অসেচনভাবে চলাফেরা ও স্বাস্থ্যঝুঁকির ব্যাপারে গা-ছাড়াভাবে চলাফেরায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মহামারী ও বন্যা মোকাবেলায় দলের নানাবিধ কার্যক্রমের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া করোনা ও বন্যায় কর্মহীন ও দরিদ্র মানুষদের ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪