‘করোনা শেষ হয়ে গেছে’ কেউই এমনটা বলতে পারে না
মেডিভয়েস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘মহামারি এই ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে কোনো দেশই আগাম এমনটা বলতে পারে না। বাস্তবতা হলো, ভাইরাসটি সহজেই সংক্রমণ ছড়াচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) ডব্লিউএইচও আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’
ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি।’
টেদ্রোস আধানম মানুষের অনীহার কথা স্বীকার করে বলেন, ‘আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন হয় নিরাপদ ও সুরক্ষিত।’
উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্বের ২ কোটি ৫৫ লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমণ ছড়িয়েছে মহামারি এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ লাখ ৫২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে আশার খবর হলো, আক্রান্তদের মধ্যে ১ কোটি ৭৮ লাখের বেশি এখন সুস্থ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪