০১ সেপ্টেম্বর, ২০২০ ১১:২১ এএম

স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ

স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক আদেশ এ তথ্য জানানো হয়েছে।

আদেশে করোনায় বর্তমান পরিস্থিতিতে জনগণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদেশে সব সচিবদের ৪টি নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

আদেশে বলা হয়, জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাসস্থানের বাইরে সবখানে মাস্ক পরিধান করা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম বাস্তবায়ন করেব।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধানাবলী অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক