৩০ অগাস্ট, ২০২০ ০৯:১৪ পিএম

এফসিপিএস মেডিসিনের ১ম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৪ সেপ্টেম্বর

এফসিপিএস মেডিসিনের ১ম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৪ সেপ্টেম্বর

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস (মেডিসিন) ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ওরিয়েন্টেশন কোর্সের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস)। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ কোর্সটি চলবে ২৩ সেপ্টেম্বর।

গত ১৭ আগস্ট বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ওরিয়েন্টেশন কোর্সটির কাঠামো, বিষয়, ক্লাসের সময়কাল ও শিক্ষাদানের পদ্ধতি এফসিপিএস (মেডিসিন) ১ম পর্ব পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত করার লক্ষ্যে পুনর্বিন্যাস ও পুনর্গঠন করা হয়েছে। কোর্সটি বাংলাদেশের অভিজ্ঞ ও প্রথিতযশা শিক্ষকদের দ্বারা পরিচালনা করা হবে।

কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ‘সচিব, বিসিপিএস’-এর অনুকূলে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকার পেঅর্ডার/ ব্যাংক ড্রাফট অথবা সরাসরি United Commercial Bank Limited into STD Account No: 0781301000000256 অথবা Dhaka Bank Limited STD Account No: 0207150000000887 জমা দিয়ে ব্যাংক রশিদসহ কলেজের হিসাব শাখায় আগামী ০৭-০৯-২০২০খ্রিঃ রোজ সোমবার বিকাল ৩:০০টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে (বৃহস্পতিবার বেলা ১:০০টা পর্যন্ত)। অংশগ্রহণ করতে ইচ্ছুক ডাক্তারগণকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে মাত্র ৪০০ জনকে উক্ত কোর্সে রেজিস্ট্রেশন করা হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত