২৯ অগাস্ট, ২০২০ ১১:২১ এএম

করোনা: পাঁচ মাস পর খুলছে নয়নাভিরাম ‘সাজেক ভ্যালি’

করোনা: পাঁচ মাস পর খুলছে নয়নাভিরাম ‘সাজেক ভ্যালি’

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বাংলার দার্জিলিং খ্যাত নয়নাভিরাম ‘সাজেক ভ্যালি’ খুলে দেয়া হচ্ছে। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।

শনিবার (২৯ আগস্ট) সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  স্বাস্থ্যবিধি মেনে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি খুলে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সাথে আলোচনা করে ১ সেপ্টেম্বর থেকে সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ করেন তিনি।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, প্রশাসনের সাথে আমাদের সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।

অবকাশ রিসোর্টের মালিক লালমিং ময়া জানান, দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দিলেও সাজেক পর্যটন কেন্দ্র এতদিন বন্ধ ছিল। খুলে দেয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। মহামারির কারণে পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে রিসোর্ট মালিকরা। খুলে দেয়ার ফলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব হবে বলে মনে করেন এই ব্যবসায়ী।

তিনি বলেন, ‘মাস্ক পরিধান ছাড়া কোনো পর্যটককে আমরা কটেজে রুম ভাড়া দেব না।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এ অঞ্চলের কর্মহীন হয়ে পড়া আবাসিক হোটেল মোটেলের ৪ হাজারের অধিক শ্রমিক, কর্মচারী, পর্যটক গাইড ও সহস্রাধিক পরিবহন ও পরিবহন শ্রমিক আবারও তাদের আয়ের পথ ফিরে পাবেন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক