পিপিই নিয়ে দুর্নীতি হত্যাকাণ্ডের শামিল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) নিয়ে দুর্নীতি হত্যাকাণ্ডের শামিল বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানম গেব্রিয়াসুস। শুক্রবার (২১ আগস্ট) জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।
এ ধরনের দুর্নীতিকে গুরুতর অপরাধ আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এটা এখনই বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা যদি পিপিই ছাড়া কাজ করেন তবে সেটি তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি, সেই সঙ্গে তারা যাদের সেবা দিচ্ছেন তাদের জন্যও।
বিবিসি জানিয়েছে, সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকরা এমন প্রশ্ন করেন। তবে দেশটির মতো বেশ কয়েকটি দেশ একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে, যা সম্প্রতি সংশ্লিষ্ট দেশের গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে।
করোনা মহামারীর সময়ে দুর্নীতির অভিযোগে গত শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ হয়। যখন বেতন ভাতা এবং সুরক্ষা সামগ্রীর দাবিতে নগরীর বেশ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিত্সকরা কর্মবিরতি করছিলেন।
এদিকে এক প্রতিবেদনে মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। দুই সংস্থা বলছে, ১২ বছর বয়স থেকে বড়দের মতো শিশুদেরও মাস্ক পরা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের অবশ্যই মাস্ক পরতে হবে। প্রাপ্তবয়স্কদের যেমন সংক্রমণের ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রেও এ বিষয়টি মাথায় রাখতে হবে। করোনা মহামারী থেকে বাঁচতে প্রাপ্তবয়স্কদের মতো একই পরিস্থিতিতে তাদেরও অবশ্যই মাস্ক পরতে হবে।
অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, যেসব স্থানে সামাজিক দূরত্ব মানা যায় না, সেসব স্থানে ১২ বছর বা তার বেশি বয়সী ছেলেমেয়েদের বাধ্যতামূলক মাস্ক পরা উচিত। এছাড়া যেখানে করোনা সংক্রমণ ছড়ানোর শঙ্কা থাকে সেখানে অবশ্যই তাদের মাস্ক পরা উচিত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা