২৩ অগাস্ট, ২০২০ ০২:২৯ পিএম

করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান দীর্ঘদিন থেকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বাড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে ওই পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য বিভাগ তার মরদেহ দাফনের অনুমতি দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক