করোনার চিকিৎসা
সৈয়দ নজরুল মেডিকেলে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের চিকিৎসায় নিবেদিত কিশোরগঞ্জ জেলার একমাত্র প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক লিকুইড অক্সিজেন গ্যাসের প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
আগামী বুধবারের (২৬ আগস্ট) মধ্যে এই প্ল্যান্ট কার্যকর করা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনাকালীন চিকিৎসায় হাসপাতালে অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে যায়। এ অবস্থায় হাসপাতালের রোগীদের জন্য প্রায় প্রতিদিন ঢাকা বা ময়নসিংহ থেকে অক্সিজেন সিলিন্ডার আনার ব্যবস্থা করতে হয়। প্ল্যান্টটি স্থাপন হয়ে গেলে অক্সিজেনের জন্য আর ঢাকা বা ময়মনসিংহ যেতে হবে না। হাসপাতালের নিত্যদিনের অক্সিজেনের চাহিদা মিটবে এই প্ল্যান্ট থেকে। পাশাপাশি অন্য জেলার চাহিদাও এখান থেকে পূরণ করা যাবে।
সূত্রে জানা গেছে, চালুর অপেক্ষায় থাকা এই প্ল্যান্টটির ধারণ ক্ষমতা তরল লিটারে ২০,০০০ লিটার ও গ্যাস লিটারে ১৬৮৬০০০ লিটার। এই অত্যাধুনিক সুবিধার মাধ্যমে কিশোরগঞ্জের স্বাস্থ্যসেবা আরো একধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪