২৫ জুলাই, ২০২০ ১০:০৯ পিএম

মাঠপর্যায়ে পদায়ন বৈষম্যে চিকিৎসক সঙ্কট: স্বাস্থ্য সচিব

মাঠপর্যায়ে পদায়ন বৈষম্যে চিকিৎসক সঙ্কট: স্বাস্থ্য সচিব

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তনসহ একটি বিব্রতকর ও কঠিন সময়ে নতুন দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। একই সঙ্গে সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব। 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করে আব্দুল মান্নান বলেন, ঘরের বাইরে ও অফিস-আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসন ও পুলিশ এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করবে।

মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখানে এক আত্মীয়ের মাধ্যমে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর করোনায় তার মৃত্যু হয়। সেখানে ওই আত্মীয় (নারী) এবং আমার স্ত্রী মাস্ক ছাড়া ছিলেন। মাস্ক ছাড়া একে-অপরের সংস্পর্শে এসেছেন। মূলত ওই আত্মীয়ের কাছ থেকে আমার স্ত্রী সংক্রমিত হন। আমার স্ত্রী মারা গেলেও ওই আত্মীয় এখন সুস্থ। এখন আমার কাছে বার বার মনে হয়, মাস্ক পরিহিত থাকলে আমার স্ত্রীকে হারাতে হতো না। আমরা মানুষকে সচেতন করছি। কোনো অবস্থায়ই মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না। মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্স সঙ্কটের সমাধান করা হবে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কাজ করছে। গত তিন মাসে ১০ হাজার চিকিৎসক নিয়োগ পেয়েছেন। মাঠপর্যায়ে পদায়নে কিছু বৈষম্য রয়েছে বলেই চিকিৎসক সঙ্কট আছে। 

এ সময় জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সিভিল সাজনকে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হিবরুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক