তিন চিকিৎসকসহ সিলেটে আরো ৬৫ জনের করোনা
মেডিভয়েস রিপোর্ট: সিলেটে আরো তিন চিকিৎসকসহ নতুন করে ৬৫ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত তিন চিকিৎসকই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) কর্মরত রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৪১১ জনে।
গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল এসব তথ্য জানান। এরআগে গত শুক্রবার সিওমেকের আরো পাঁচ চিকিৎসকের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়।
ডা. হিমাংশু লাল জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন, হবিগঞ্জ জেলায় দুইজন এবং মৌলভীবাজার জেলায় একজন শনাক্ত হয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে তিন চিকিৎসকসহ সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের দুইজন, হবিগঞ্জের দুইজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট দেওয়া হয়। এরমধ্যে ১৩ জন সিলেট জেলার এবং ১৭ জন সুনামগঞ্জ জেলার।
সিলেট বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪