ম্যালেরিয়ার ওষুধে করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট!
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। চারবারের করোনা পরীক্ষায় তিনবারই রিপোর্ট পজিটিভ এলেও, গতকাল তাঁর রিপোর্ট নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের একটি বাক্স হাতে ছবি দেন জাইর বলসোনারো।
রোববার (২৬ জুলাই) ব্রিটিশভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বিবিসি জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির দুজন মন্ত্রী। কিন্তু এমন পরিস্থিতিতেও করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি স্বাস্থ্যবিধিও মানেননি। মাস্ক না পরেই যেখানে-সেখানে চলে গেছেন। বহু মানুষের সঙ্গে দেখা গেছে তাঁকে। এর ফলেই তিনি করোনায় সংক্রমিত হন।
ব্রাজিলে দুই মাসেরও বেশি সময় ধরে কোনো স্বাস্থ্যমন্ত্রী নেই। অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল এডুয়ার্ডো পাজুয়েলোকে। কিন্তু তাঁর চিকিৎসা-সংক্রান্ত পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি চিকিৎসা ক্ষেত্রে খুব একটা উন্নতি করতে পারেননি। ব্রাজিলে করোনায় মৃত্যু বাড়ছেই। ফলে জেনারেল এডুয়ার্ডো পাজুয়েলোর ওপর পদত্যাগের জন্য চাপ তৈরি হচ্ছে।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাবে বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথমসারিতে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় আড়াই কোটি মানুষ। আর, করোনায় মৃতের সংখ্যা ৮৫ হাজারেরও বেশি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’