২৫ জুলাই, ২০২০ ০৯:২১ পিএম
করোনায় সদ্য ইন্টার্নশিপ করা চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. ফেরদৌস আমিন প্রমি।
আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার জানান, মেডিকেল কলেজ থেকে পাস করে সদ্য ইন্টার্নশিপ শেষ করেছিলেন পঁচিশ বছর বয়স্ক প্রমি। কর্মজীবনে ঢোকার আগেই করোনাভাইরাসে প্রাণ গেল এ তরুণ চিকিৎসকের।
ফেরদৌস আমিন প্রমিসহ দেশে এ পর্যন্ত করোনায় ৬৯ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত