২২ অগাস্ট, ২০২০ ০৭:১৩ পিএম

করোনায় বিদায় আইপিএইচ’র সাবেক সহ-পরিচালক ডা. এবিএম সিদ্দিক

করোনায় বিদায় আইপিএইচ’র সাবেক সহ-পরিচালক ডা. এবিএম সিদ্দিক

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ শাখার সভাপতি ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাতটায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন মমেকের ১০ম ব্যাচের শিক্ষার্থী। 

বিএমএর শোক 

সরকারি পর্যায়ে দেশের একমাত্র স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) অবসরপ্রাপ্ত এ সহ-পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। 

শোকবার্তায় বিএমএর আজীবন এ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক