২১ অগাস্ট, ২০২০ ১০:৪৪ পিএম

করোনায় আক্রান্ত ওসির দায়িত্বে দুই মন্ত্রীর নিরাপত্তা!

করোনায় আক্রান্ত ওসির দায়িত্বে দুই মন্ত্রীর নিরাপত্তা!

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা। করোনা পরীক্ষায় নমুনা জমা দিয়েও তিনি এলাকাটিতে সফর করা দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তাঁর ফল পজিটিভ আসে। সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওসি সেলিম মিঞা হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে নিয়ম অনুযায়ী এসময় তার কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি তা করেননি। নমুনা জমা দেওয়ার পরেও তিনি ওই সময় সিলেট সফরে থাকা দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 

সিলেট সফরে থাকা মন্ত্রীরা হলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনাক্তের দিন গতকাল এবং এর আগের দিন বুধবার ওসি সেলিম মিঞা তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এমনকি শনাক্তের রাতেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ছিলেন। 

এ বিষয়ে জ্যোতির্ময় সরকার বলেন, মন্ত্রীদের নিরাপত্তায় থাকা ওসি করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাটি জানার পর পরই বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। উর্ধ্বতন অফিসাররা বিষয়টি দেখছেন।

এদিকে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মিত্র গণমাধ্যমকে বলেন, কোতোয়ালি থানার ওসির করোনাভাইরাসের উপসর্গ ছিল না। গতকাল রাতে তাঁর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে গত সোমবার সিলেট নগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক