‘সাক্ষাৎকার ও বক্তব্য দিতে অনুমতি লাগবে স্বাস্থ্য ডিজির’
মেডিভয়েস রিপোর্ট: গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া, কথা বলা ও টকশোতে অংশগ্রহণ করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অনুমতি লাগবে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পর্যায়ের কর্মকর্তারই শুধুমাত্র এসব অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এ সকল অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়।
এ অবস্থায় প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।
-
৩৬ মিনিট আগে
-
২২ ঘন্টা আগে
-
২৭ অগাস্ট, ২০২৬
-
২৭ অগাস্ট, ২০২৬
-
২৭ অগাস্ট, ২০২৬
-
২৬ অগাস্ট, ২০২৬