২০ অগাস্ট, ২০২০ ০৯:৪২ পিএম

করোনায় বহু প্রবাসীর দেশে ফেরার আশঙ্কা

করোনায় বহু প্রবাসীর দেশে ফেরার আশঙ্কা

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিবেশে বহুসংখ্যক প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তবে এদের কাউকে কর্মহীন থাকতে হবে না বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে একটি পার্ক এন্ড রিসোর্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে পানি ও মানুষ দুটো সম্পদ। দেশের উন্নয়নে এই দুটি সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। করোনার ফলে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাই দেশে ফেরা এসব মানুষের যাতে কর্মসংস্থানের অভাব না হয় সেভাবে দেশকে গড়ে তুলতে হবে।

করোনাকালে সরকারের নানা কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে করোনার প্রাদুর্ভাবের শুরুতে সবাই যখন ভেন্টিলেশন, মাস্ক, পিপিই এসব নিয়ে ব্যতিব্যস্ত, তখন প্রধানমন্ত্রী বললেন, ‘আপনারা এগুলো নিয়ে ব্যস্ত থাকলে অসুবিধা নাই। তবে আমার দেশে একটি মানুষও যেন এই করোনাকালে অনাহারে না থাকে, সেদিকে তীক্ষ্ম নজর রাখতে হবে। অনেকে আছে যাদের নাম অনুদানের তালিকায় নেই, তারাও যেন সহযোগিতা পায়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই প্রধানমন্ত্রীর এ নির্দেশ মেনে চলায় মহামারীর এই পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ অভুক্ত থাকেনি। 

এছাড়াও ইতোমধ্যে দেশে ফেরা প্রবাসীদের বেকারত্ব দূর করতে তাদের কর্মসংস্থানের জন্য সরকারের গৃহীত প্রদক্ষেপের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক