২০ অগাস্ট, ২০২০ ০৯:২৩ পিএম
শ্রীলঙ্কা সফর

জাতীয় দলের ৩৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে: বিসিবি

জাতীয় দলের ৩৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে: বিসিবি

মেডিভয়েস রিপোর্ট: শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ৩৮ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিসিবি কার্যালয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ এবং হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের মধ্যে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

মিনহাজুল আবেদীন বলেন, ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে নমুনা। ৩৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা হলেও শ্রীলঙ্কা সফর সামনে রেখে অনুষ্ঠেয় আবাসিক ক্যাম্পে ডাকা হবে ২০ থেকে ২২ জন ক্রিকেটার।

বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘জাতীয় দলের জন্য ৩৮ জনের পুল আছে। এই পুলে থাকা সবাইকে কোভিড পরীক্ষা করানো হবে। এ ছাড়া ২৪ জনের একটা এইচপি স্কোয়াডও সেখানে যাচ্ছে। সেভাবেই আমরা ভারসাম্য রাখছি, যাকে যখন দরকার হবে ব্যবহার করা হবে।’ 

দেশে তিনবার করোনা পরীক্ষা করে সেখানে গিয়ে আরেকটি পরীক্ষা হবে জানিয়ে মিনহাজ বলেন, অন্তত দুবার পরীক্ষা না করলে বোঝা যাবে না কে নেগেটিভ, কে নেই।

এইচপি প্রধান নাঈমুর রহমান জানিয়েছেন, যেহেতু একই সময়ে বাংলাদেশ দল ও এইচপির শ্রীলঙ্কা সফর, টেস্ট সিরিজের আগ পর্যন্ত দুটি দলের সবকিছুই চলবে একসঙ্গে।

এইচপি প্রধান বলেছেন, ‘এখনো হোটেল ও ভেন্যু চূড়ান্ত হয়নি। প্রাথমিক যে আলাপ-আলোচনা হচ্ছে, তাতে জাতীয় দল ও এইচপি একই ব্যবস্থার মধ্যে থাকবে। এটা শুধু আমাদের ইচ্ছের ব্যাপার নয়, শ্রীলঙ্কার প্রটোকলের ব্যাপারও আছে। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কান বোর্ডের তত্ত্বাবধানে চলে যাবে, তখন আমাদের কর্মসূচি অনুযায়ী এইচপি আলাদা হয়ে যাবে। এইচপির স্কোয়াড পুরোটাই যাবে। সিরিজ যখন শুরু হবে, তখন যারা দলে থাকবে না, তারা চলে আসবে।’

সফর সামনে রেখে দল গঠনের আগে ক্রিকেট পরিচালনা বিভাগ এবং হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন নির্বাচকেরা। সেটির অংশ হিসেবে আজ দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার এইচপি বিভাগের প্রধান নাঈমুর রহমানের সঙ্গে কথা বলেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা হতে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক