১৬ অগাস্ট, ২০২০ ০৬:৪৬ পিএম
করোনা: ফরিদপুরে এক সপ্তাহের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরে এক সপ্তাহের ব্যবধানে প্রাণঘাতী করোনাভাইরাসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত ৯ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বড় ভাই (৭৩)। এর পর শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছোট ভাইয়ের (৬৭) মৃত্যু হয়।
তাঁদের বাড়ি ফরিদপুর শহরের টেপাখোলায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট জ্বর, সর্দিসহ করোনাভাইরাসে সংক্রমণের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ছোট ভাই। পরে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
সনাতন ধর্মাবলম্বী ওই ব্যক্তির শেষকৃত্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা।
জেলার সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, ফরিদপুরে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন