মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুলতানা পারভীনের লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুলতানা পারভীনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে সরকারি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হাসান সন্ধ্যায় মেডিভয়েসকে জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, ‘আমরা খবর পেলাম, ডা. সুলতানা পারভীন কারও ডাকে সাড়া দিচ্ছেন না, অনেকেই তাঁকে ফোনে পাচ্ছেন না। পরে আমরা প্রশাসনকে বিষয়টি জানাই। প্রশাসনের উপস্থিতিতে বিকাল সাড়ে চারটার দিকে সরকারি বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে বিছানায় তাঁর লাশ দেখতে পাই।’
তিনি কোনো রকম সংকটে ছিলেন কিনা, জানতে চাইলে ডা. নাজমুল হাসান বলেন, ‘হাসপাতালের সহকর্মীদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব, পারিবারিক কোনো ঝামেলা কিংবা সামাজিক কোনো বিরোধের ব্যাপারে আমরা অবগত নই।’
৩২তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়া ডা. সুলতানা পারভীন রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সেখানকার ৩০তম ব্যাচের শিক্ষার্থী।
ব্যক্তিগত জীবনে অবিবাহিতা এ চিকিৎসকের বাড়ি রাজশাহী বিভাগে।
তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬