১৬ অগাস্ট, ২০২০ ০৪:৪০ পিএম

করোনায় ঝরে গেলো আরও ৩২ প্রাণ

করোনায় ঝরে গেলো আরও ৩২ প্রাণ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে। এ সময় আরও দুই হাজার ২৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। 

আজ রোববার (১৬ আগস্ট) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায়  ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনাসহ মোট ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় দুই হাজার ২৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এতে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩১৫ জনসহ মোট ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবেনে ফিরে গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৬ লাখের অধিক। আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত লাখ ৬০ হাজার ৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরেছেন এক কোটি ৪৩ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর গত ১৯ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে দেশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক