১৬ অগাস্ট, ২০২০ ০৪:২৬ পিএম

বিভিন্ন রুটে আরও ১৩ আন্তঃনগর ট্রেন চালু

বিভিন্ন রুটে আরও ১৩ আন্তঃনগর ট্রেন চালু

মেডিভয়েস ডেস্ক: করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিভিন্ন রুটে আরও ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় ধাপে ধাপে সব ট্রেন চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ রোববার (১৬ আগস্ট) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ১৭ জোড়া ট্রেন পরিচালনা করছিলাম। যেহেতু সরকার ধীরে ধীরে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আজ থেকে আরও ১৩ জোড়া ট্রেন যুক্ত করা হয়েছে। এর মধ্যে ১২টি আন্তঃনগর ও একটি কমিউটার ট্রেন।’ এ ট্রেনগুলো স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সেই ধারা অব্যাহত থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

খুব বেশি প্রয়োজন ছাড়া রেলভ্রমণ নিরুৎসাহিত করে তিনি বলেন, স্কুলগুলো এখনো খুলেনি, সার্বিক ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় আসেনি। এজন্য ট্রেনে অর্ধেক টিকেটে বিক্রি করা হচ্ছে। দূর থেকে এসে যদি দেখে কাউন্টারে টিকেট নেই তাহলে ঝুঁকি বাড়ে, তাই টিকিট অনলাইনে বিতরণ করা হচ্ছে। তাছাড়া এতে টিকিট কালোবাজারিও ঠেকানো সম্ভব হচ্ছে। এ অবস্থায় সাময়িক অনেকে সমস্যায় পরলেও সবাই অভ্যস্ত হয়ে যাবে বালে মনে করেন রেলমন্ত্রী।

এ সময় তিনি কমলাপুর রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন।

নতুন আন্তঃনগর ট্রেনগুলো মধ্যে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা- খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটী-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস চলাচল করবে।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়। চাহিদা বিবেচনায় নতুন ট্রেনগুলো সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিলো। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক