শোক দিবসে বিএসএমএমইউর বিশেষ শ্রদ্ধা
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্লাজমা ডোনেশনসহ নানা কর্মসূচির মাধ্যেমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, বুকে কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বি ব্লকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, ডা. মিল্টন হলে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য কনভালেসেন্ট প্লাজমা ডোনেশন কর্মসূচির উদ্বোধন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ এবং বাদ ফজর থেকে জোহর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে কোরআন খানি ইত্যাদি।
এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারে কবরে পুস্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সকল কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুল জামাল, নার্সিং অনুষদের অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
-
১৩ অগাস্ট, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
জাতীয় শোক দিবস
বিএসএমএমইউয়ে ২,৭৬৮ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১৪ অগাস্ট, ২০২৩
-
১৩ অগাস্ট, ২০২৩