১২ অগাস্ট, ২০২০ ০৮:০৪ পিএম

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

মেডিভয়েস রিপোর্ট: নতুন অধ্যক্ষ পেল পাবনা ও পটুয়াখালী মেডিকেল কলেজ। অধ্যাপক ডা. মো. বুলবুল হাসানকে পাবনা মেডিকেল কলেজের এবং ডা. মো. ফয়জুল বাশারকে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের উল্লেখিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আদেশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।

নতুন দুই অধ্যক্ষ হলেন, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্যাথলজির অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার। ডা. মো. বুলবুল হাসানকে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ডা. মো. ফয়জুল বাশারকে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মু. গোলাম রহমানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি এবং রাজশাহী মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ সরকারকে ওই কলেজেরই উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক