এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সিদ্ধান্ত বৃহস্পতিবার
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা আয়োজনের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। আগামীকাল দুপুর সাড়ে বারোটায় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সকল বিশ্ববিদ্যালয়ের ডিন ও মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দের উপস্থিতে এ সংক্রন্ত অনলাইন মিটিং অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম উভয়ই মেডিভয়েসকে জানিয়েছেন, আজ এ সংক্রান্ত কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। আগামীকাল দুপুর বেলা সাড়ে ১২টায় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে এ সংক্রান্ত একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আজ বুধবার এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি একদিন পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে৷