১২ অগাস্ট, ২০২০ ০৯:২২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত পরিবেশমন্ত্রীকে সিএমএইচে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত পরিবেশমন্ত্রীকে সিএমএইচে ভর্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্ভি করা হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রীর করোনার উপসর্গ দেখা দেওয়ায় গতকাল তার নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) জমা দেন। আজ করোনা পরীক্ষায় তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। 

তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এ অবস্থায় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তার তথ্য কর্মকর্তা।

মো. শাহাব উদ্দিন দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক