সৌদিতে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
মেডিভয়েস ডেস্ক: সৌদি আরবে চীনা কোম্পানির সম্ভাব্য করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে। এই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে পরিচালিত হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
এসপিএ জানিয়েছে, বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হবে। মার্চে ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল অনুষ্ঠিত হয়। এতে ১০৮ স্বেচ্ছাসেবী অংশ নেয়। পরে ১১-১৬ এপ্রিল ভ্যাকসিনটি আরো ৬০৩ স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়।
দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পর্যায়ের পরীক্ষায় ফলাফল ইতিবাচক এসেছে। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। সৌদি আরবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা ৫ হাজার সুস্বাস্থ্যের অধিকারী স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে। তাদের সবার বয়স ১৮ বছরের বেশি।
সৌদি আরবের করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭ জনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৬৯০ জন।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ