১০ অগাস্ট, ২০২০ ১১:০৫ পিএম

বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা সংক্রান্ত লাইভ বুলেটিন

বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা সংক্রান্ত লাইভ বুলেটিন
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ছাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন বন্ধ হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার শেষবারের মতো এই বুলেটিনে ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরবে স্বাস্থ্য অধিদপ্তর। এর পর দিন বুধবার থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গণমাধ্যমগুলোতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতির অগ্রগতি জানানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আজ  সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমকে এমন খবর নিশ্চিত করেছেন। 

তিনি আরও বলেন, ‘কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ আরও একজন অতিরিক্ত মহাপরিচালকের সাথে কথা বলে নিতে পারবেন। তবে স্বাস্থ্য বুলেটিন একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয়, ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে হয়তো আবারও স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হবে।’

দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিন আয়োজন করে আসছে গত এপ্রিল থেকে। ১১ আগস্ট এই বুলেটিনের চার মাস পূর্ণ হবে।

এদিনই শেষবারের মতো স্বাস্থ্য বুলেটিন পাঠ করবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ১২ আগস্ট থেকে স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে এর পরিবর্তে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য জানানো হবে গণমাধ্যমকে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজ কার্যালয়ে ব্রিফিং করতেন।

এরপর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় সাংবাদিকরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এতে একাধিক দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসা কিংবা নিজ কার্যালয় থেকে যুক্ত হয়েছেন। 

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে ‘ব্রিফিংকে ‘বুলেটিন’ আকারে উপস্থাপন করতে শুরু করে অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত