হাসপাতালে অনিয়ম অনুসন্ধান বন্ধ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের হাসপাতালগুলোতে অনিয়ম অনুসন্ধান বন্ধ হয়নি, বরং তা আগের মতোই চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আলোচনার ভিত্তিতে এই অনিয়ম দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
রবিবার (৯ আগস্ট) সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
তিনি জানান, দেশে কোভিড-১৯ সংক্রমণের হার কমে আসছে বলেই মানুষ এখন আর হাসপাতালে যায় না। সে কারণেই প্রতিটি হাসপাতালের ৬০ শতাংশ বিছানা খালি থাকে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আলী নুর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে- ‘মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন।’ এ বছর বাংলাদেশে ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবে। তবে বন্যার কারণে বন্যা কবলিত জেলাগুলোতে মাসব্যাপী এই কর্মসূচি চলবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ পান করালে নবজাতকের মৃত্যুর হার শতকরা ৩১ শতাংশ কমানো সম্ভব। শিশুকে পূর্ণ ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই পান করাতে হবে। ২০১৪ সালের বিডিএইচএস-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এখনও ৩৫ থেকে ৪৫ শতাংশ মা তার সন্তানকে ৬ মাস বয়স পর্যন্ত বুকের দুধ পান করান না। তবে শিশুকে ২৪ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পানের হার ৮৭ শতাংশ।
-
১৭ অক্টোবর, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৬
-
০৪ অক্টোবর, ২০২৬
-
২১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
০৭ সেপ্টেম্বর, ২০২৬
-
০৫ সেপ্টেম্বর, ২০২৬