১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪০ পিএম

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্পিকার হাফিজ, চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীকে ফোন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্পিকার হাফিজ, চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীকে ফোন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভোলার লালমোহন উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে চিকিৎসাসেবাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যান তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহনে নিজ বাসভবন থেকে বের হয়ে হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্পিকার। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

স্পিকারকে কাছে পেয়ে রোগী ও স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়েও তাকে অবহিত করেন কর্তৃপক্ষ।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক ও নার্স সংকটের বিষয়টি তাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন।

এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের জন্য পৌরসভাকে নির্দেশ দেন স্পিকার। একই সঙ্গে ওই এলাকাগুলোতে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক