০৫ অগাস্ট, ২০২০ ১০:২৩ পিএম

জাতীয় দলের চার ফুটবলার করোনায় আক্রান্ত

জাতীয় দলের চার ফুটবলার করোনায় আক্রান্ত

মেডিভয়েস ডেস্ক: বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ ক্যাম্প শুরু হয়েছে আজ থেকে। তবে এরই মধ্যে জাতীয় দলে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। জাতীয় দলের চার সদস্যের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। আক্রান্তরা হলেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ,দলের নতুন সদস্য এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম। 

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একজনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায়। একই দিন সন্ধ্যায় আরও তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সংস্থাটি। 

বাফুফে জানায়, করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও তার স্ত্রী চৈতী ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ায় তিনি জাতীয় দলের ক্যাম্পে রিপোর্টই করতে আসেননি। তবে তারা দুইজনই সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

পরে সন্ধ্যায় দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থাটি পুনরায় জানায়, জাতীয় দলের আরও তিন ফুটবলারের করোনায় আক্রান্ত হয়েছে। তারা তিনজনই জাতীয় দলের নতুন মুখ । এছাড়া বাকী ১৭ জন খেলোয়াড় ও কোচিং স্ট্যাফ করোনা নেগেটিভ।

সূত্রে জানা যায়, আক্রান্ত তিনজনেই নিজেদের উদ্যোগে করা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার পর বাফুফে ভবনে এসেছিলেন ক্যাম্পে যোগ দিতে। কিন্তু বাফুফের ব্যবস্থাপনায় করা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। 

এদিকে ক্যাম্পে ওঠার প্রথম দিনের ১২ জনের মধ্যে চারজন করোনায় আক্রান্ত হওয়ায় ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার ৮ জন নিয়ে রাতে উঠবেন গাজীপুরের সারা রিসোর্টে। রিসোর্টটিতে বিশ্বকাপ ও এশিয়ার কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের জন্য প্রস্তুতির আবাসিক ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক