বিএসএমএমইউতে নকল মাস্ক সরবরাহ
ঢাবি থেকে শারমিন জাহান বরখাস্ত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহান শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, যা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরি শৃঙ্খলা পরিপন্থী। অধিকন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশের রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
এমতাবস্থায়য় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানকে রোববার বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাব বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নাটিস প্রদান করা হয়েছে।
নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে গত ২৩ জুলাই রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিএসএমএমইউ প্রক্টর মোজাফফর আহমেদ। এর পরিপ্রেক্ষিতে পর দিন রাতে রাজধানীর শাহবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের দাখিলকৃত নমুনা মাস্ক তুলনামূলকভাবে ভালো উল্লেখ করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শারমিন জাহানকে মাস্ক সরবরাহের জন্য একটি কার্যাদেশ দেয় সরকার অনুমোদিত ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেড। এরপর মোট ৪টি তারিখে এবং ৪টি লটে যথাক্রমে ১৩০০, ৪৬০, ১০০০ ও ৭০০ পিস মাস্ক সরবরাহ করে। প্রথম ও দ্বিতীয় লটে প্রদেয় মোট ১৭৬০টি মাস্কে ত্রুটি পরিলক্ষিত হয়নি। তবে তৃতীয় ও চতুর্থ লটে প্রদেয় ১০০০ ও ৭০০ পিস মাস্কে ত্রুটি পরিলক্ষিত হয়। ওই মাস্কের বন্ধনি ফিতা ছিড়ে গেছে, মাস্কের ছাপানো লেখায় ত্রুটিপূর্ণ ইংরেজি লেখা পাওয়া গেছে। এছাড়াও আরো বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাস্কের মান নিম্নমানের প্রমাণিত হয়।’
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫