২২ জুলাই, ২০২০ ০২:৪৭ পিএম

একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪

একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭৫১ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার৫০টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন পরীক্ষায় আরও ২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৭৫১ জনের। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮০৫ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৭ হাজার ২০২ জনে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৯৬ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ১৭ হাজার। সুস্থ হয়েছেন ৮৪ লাখ ৮০ হাজার জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক