২২ জুলাই, ২০২০ ০৩:৫২ পিএম

‘চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কিনা সিদ্ধান্ত সরকারের’

‘চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কিনা সিদ্ধান্ত সরকারের’

মেডিভয়েস রিপোর্ট: চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ করা হবে কিনা এবং হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মিডিয়া ব্রিফিং কালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কিনা কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার উপরও চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সে সিদ্ধান্তই গ্রহণ করবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিবের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগ পত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।’

এছাড়াও সরকার দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালেকের (হাসপাতাল) বদলীর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয় অধিদপ্তরের যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলোর বিভিন্ন বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক