করোনাভাইরাসের চিকিৎসা
মুগদা মেডিকেলের স্বাস্থ্যকর্মীদের খরচের হিসাব দুদকে
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সসহ অন্য কর্মীদের খাদ্য-আবাসন সংক্রান্ত খরচের তথ্য ও রেকর্ডপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে মুগদা হাসপাতালের প্রতিনিধি দল এসব নথি জমা দেন।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ তা গ্রহণ করেছেন।
এর আগে গত ৯ জুলাই পৃথক দুইটি চিঠিতে মুগদা জেনারেল হাসপাতাল ও হোটেল-৭১ কর্তৃপক্ষের কাছে তথ্য ও রেকর্ডপত্র চান দুদকের উপ-সহকারী পরিচালক। এতে বলা হয়, ভারপ্রাপ্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকা এবং অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চাওয়া হয়।
চিঠিতে করোনা রোগীদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক, নার্স ও অন্যদের (৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের) থাকা-খাওয়ার মূল্য (রেট বা হার) নির্ধারণ সংক্রান্তে হোটেল-৭১ এর সঙ্গে যোগাযোগ, আলোচনা এবং সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়। এছাড়া হোটেল একাত্তরের অনুকূলে এ যাবত পরিশোধিত অর্থের ব্যয় মঞ্জুরিপত্রের কপি, বিলের কপি এবং চেকের কপি বা চেক গ্রহণকারীর নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয় চিঠিতে।
জানা গেছে, পাঁচশ শয্যার মুগদা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের আবাসনের ব্যবস্থা করা হয়েছিল হোটেল একাত্তরে। গত ২০ এপ্রিল থেকে ওই হোটেলে তারা থাকতে শুরু করেন। কিন্তু হোটেলের সেবা নিয়ে চিকিৎসকরা সন্তুষ্ট ছিলেন না।
মুগদা হাসপাতালে করোনাভাইরাস রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের জন্য হোটেল যাতায়াত ও খাদ্য কমিটির সদস্য ছিলেন নাক, কান ও গলা বিভাগের প্রধান মনিলাল আইচ লিটু। এক মাসে (২০ মে পর্যন্ত) চিকিৎসক-নার্সদের ওই হোটেলে থাকা-খাওয়ার বিল বাবদ ৩৫ লাখ পরিশোধ করে ওই কমিটি।
এরপর হোটেল একাত্তরে থাকার ব্যবস্থা বাতিল করে চিকিৎসকদের জন্য গুলশানের ওরিয়েন্টাল হোটেল ঠিক করে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি ২৩ মে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও হোটেল যাতায়াত ও খাদ্য কমিটির সদস্যসহ চারজনকে অন্যত্র বদলি করে অধিদপ্তর।
অধ্যক্ষ শাহ গোলাম নবীকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে বদলি করা হয়। হোটেল যাতায়াত ও খাদ্য কমিটির সভাপতি মনিলাল আইচ লিটুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মুগদা হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসার ফোকাল পারসন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবর রহমানকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে এবং চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক মোত্তালিব হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক