১৯ জুলাই, ২০২০ ১১:২০ এএম

রিজেন্টকাণ্ড: স্বাস্থ্যের ডিজিসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

রিজেন্টকাণ্ড: স্বাস্থ্যের ডিজিসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

মেডিভেয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরীক্ষায় নিয়মনীতির তোয়াক্কা না করে রিজেন্ট হাসপাতালকে অনুমতি দেওয়াসহ চলমান নানা বিষয়ের অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অন্তত ১২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ সপ্তাহের যে কোন দিন তাদেরকে তলব করা হচ্ছে বলে জানিয়েছে দুদকের একটি সূত্র।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পুরানো দুর্নীতির থমকে যাওয়া অনুসন্ধানও আবার নতুন করে সামনে আসে।

দুদক সূত্র বলছে, তদন্তের স্বার্থেই তাদের তলব করা হবে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, নথিপত্রে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরই দুদকের মুখোমুখি হতে হবে। রিজেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য যারা অনুমতি দিয়েছেন, যারা স্বাক্ষর করেছেন, যাকেই দরকার তাকেই জিজ্ঞাসাবাদ করবে দুদক। দুদক যে অনুসন্ধান করছে তার মূল ফোকাসটা হবে সরকারের সঙ্গে চুক্তি কীভাবে হলো, লাইসেন্স ছিল কি না। জনগণের স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

দুদক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের যে চুক্তি হয়, তাতে অর্থের বিনিময়ে করোনার নমুনা সংগ্রহের বিষয়টি ছিল না। কিন্তু কোভিড-১৯ প্রতি টেস্ট বাবদ সাড়ে ৩ হাজার টাকা করে নিত রিজেন্ট হাসপাতাল। এরপরও রিজেন্ট হাসপাতাল পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দিত।

এছাড়া, বিভিন্ন বিষয়ে গত ৫ বছরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন নথি তলব করা হয়, যার মধ্যে অনেক তথ্যই দুদককে সরবরাহ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তের স্বার্থে সেসব প্রয়োজনীয় নথির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তলব করা হতে পারে।

জিজ্ঞাসাবাদে আরো কোন ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও তলব করা হবে বলে জানায় দুদক।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক